শিরোনাম :
নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০

আত্মগোপনে নেতানিয়াহু! ইসরাইলিদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৪ জুন, ২০২৫

ইরান ইসরাইলি হামলার পাল্টা জবাব হিসেবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আত্মগোপনে চলে গেছেন। এমন দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।

ইসরাইলি গণমাধ্যম সূত্রে ইরনার খবরে বলা হয়েছে, নেতানিয়াহুকে গোপন স্থানে সরিয়ে নেয়া হয়েছে, সেটা সম্ভবত গ্রিসে। এর আগে, ইসরাইলি গণমাধ্যমে একটি ছবি প্রকাশ করা হয়েছিল, যাতে দেখা যায় দুটি যুদ্ধবিমান নেতানিয়াহুর বিমানকে পাহারা দিয়ে অজ্ঞাত স্থানের দিকে উড়ে যাচ্ছে, যেটা ইসরাইলি ভূখণ্ডের বাইরে।

ইসরাইলের চ্যানেল ১২ পরে জানায় যে, ওই বিমানটি গ্রিসের রাজধানী এথেন্সে অবতরণ করেছে। এদিকে, আলজাজিরার খবরে বলা হয়েছে, এক এক্স-পোস্টে ইসরাইলের সেনাবাহিনী বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। সেইসাথে বলেছে, তারা যেন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সেখানেই অবস্থান করেন।

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, ইরান তৃতীয় দফায় ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। জেরুসালেম ও তেল আবিবে হামলা বেশি করা হয়েছে।

ইসরাইলের সামরিক সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত তাদের ৪০ জন নাগরিক আহত হয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »